শিক্ষা

স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ৯ মাস পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। আগামী বছর এসএসসি-সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতি ও সিলেবাস শেষ করতে মাধ্যমিক পর্যায়ের কিছু সংখ্যক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হতে পারে। এ বিষয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের কাছে নতুন সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরবেন।”

এদিকে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের দুই সপ্তাহ ছুটি বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, “আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে দেশের কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যায় কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু সংখ্যক বিদ্যালয় খুলে স্বাস্থ্যবিধি মেনে সেখানে আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করা হবে। সিলেবাস শেষ হলে তাদের একটি টেস্ট পরীক্ষা নেয়া হবে। সে পরীক্ষার পর পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে যাদের আত্মবিশ্বাস তৈরি হবে তারা মূল পরীক্ষায় অংশ নেবে। কেউ না চাইলে পরবর্তী বছরের পরীক্ষায় অংশ নিতে পারবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বুধবার (১১ নভেম্বর) বলেন, “করোনা পরিস্থিতির কারণে গত আট মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও নতুন করে আর ছুটি বাড়ানো হচ্ছে না। আগামী ১৫ নভেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। সেখানে পরবর্তী এসএসসি পরীক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু করা হবে। আগামী বছর নির্ধারিত সময়ে এসএসসি পরীক্ষা আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এসএসসি পরীক্ষার জন্য তাদের প্রস্তুতি শুরু করা হবে।”

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে স্বাস্থ্যবিধি মেনে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা