শিক্ষা

অনলাইনের পরিবর্তে বিভাগ ভিত্তিক হতে পারে ঢাবি’র ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : আগামী ডিসেম্বর মাসে এসএসসি’র ফল প্রকাশের পর করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ। মঙ্গলবার (২০ অক্টোবর) ডিনস কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। অনলাইন ভর্তি মাধ্যমের পরিবর্তে বিভাগ ভিত্তিক হতে পারে এই ভর্তি পরীক্ষা।

ডিনস কমিটির একাধিক সদস্য এসব বিষয়ে নিশ্চিত করেছেন। এর আগে, গত রবিবার অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডাকা হয়।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ভর্তি বিষয়ে সকল অনুষদের ডিন মতামত দিয়েছেন।পরীক্ষা নেবো। ডিসেম্বরে (এসএসসি’র) ফল প্রকাশেরর পর করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

অন্যদিকে, অনলাইন মাধ্যমে ভর্তি পরীক্ষার বিষয়ে মত দেননি ডিন কমিটি। অধ্যাপক সাদেকা হালিম জানান, অনলাইনে ভর্তি পরীক্ষার ব্যাপারে কোন ডিনই মত দেননি। আমরা স্বাস্থ্যবিধি বজায় রেখে বিভাগ ভিত্তিক পরীক্ষা গ্রহণ করবো।

যেমন, খুলনা থেকে যারা আসতে চায়, তাদের পরীক্ষা খুলনা বিভাগেই হবে। যাতে তাদের ঢাকায় আসতে না হয়। গুণগত মান ধরে রাখার জন্য আমরা এসএসসির ফলাফল দেখবো এবং সেখান থেকে কীভাবে মুল্যায়ন করা যায় সে পদ্ধতি নিয়ে আরও বৈঠকের মাধ্যমে আলোচনা করবো। এসব সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত হবে বলে জানান তিনি।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা