ছবি: সংগৃহীত
শিক্ষা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি

দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে অবস্থান শিক্ষক সমাজের

সান নিউজ অনলাইন

তিন দফা দাবি আদায় ও পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। রবিবার সকাল থেকে ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন।

একইসঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের দ্বিতীয় দিন এবং কর্মবিরতির প্রথম দিনে শিক্ষকরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এক বিজ্ঞপ্তিতে বলেন, “শিক্ষকদের ওপর শাহবাগে যে হামলা হয়েছে, তার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে। তাই তাদের পদত্যাগ দাবি করছি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা, রাবার বুলেট, টিয়ারশেল ও জলকামান ছুড়ে শত শত শিক্ষককে আহত করা হয়েছে। এর প্রতিবাদেই আমরা সারা দেশে কর্মবিরতি ঘোষণা করেছি।”

শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ,
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান,
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।

শনিবার বিকালে শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। এতে বহু শিক্ষক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়।

পরে আটক শিক্ষকদের মুক্তি ও আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবিতে মধ্যরাতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অনেকে রাত কাটান খোলা আকাশের নিচে, শহীদ মিনারের প্রাঙ্গণে।

রবিবার সকাল থেকে শিক্ষকরা সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা