ছবি: সংগৃহীত
শিক্ষা
লাগাতার কর্মসূচি শুরু

১০ম গ্রেড বেতন ও পদোন্নতির দাবিতে প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে

সান নিউজ অনলাইন 

ময়মনসিংহ ও শরীয়তপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। তাদের দাবি—১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন।

শহীদ মিনারে উপস্থিত শিক্ষকরা জানান, বর্তমান বেতন কাঠামোতে তাদের সম্মান ও অর্থনৈতিক মর্যাদা কম। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরী দূর্গাপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ফাতমা শবনম বলেন, “বেতন তুলতে প্রতিমাসে উপজেলা হিসাবরক্ষণ অফিসে যেতে হয়, যেখানে অফিস সহকারী ১২তম গ্রেডে বেতন পান। আমরা শিক্ষিকারূপে ১৩তম গ্রেডে রয়েছি, অথচ সম্মান পাই না। একজন রিকশাওয়ালার চেয়েও আমাদের আয় কম।”

শরীয়তপুরের নড়িয়ার পূর্ব পুনাইখারকান্দী সরকারি বিদ্যালয়ের মো. ইয়াছিন মিয়া বলেন, “সরকারি গাড়িচালক ১২তম গ্রেডে, আমরা ১৩তম গ্রেডে, অথচ শিক্ষকের মর্যাদা তাদের চেয়েও কম। আমরা তাদের শিক্ষিয়েছি, কিন্তু মর্যাদা পাই না।”

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে চারটি সংগঠন—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ—মিলিতভাবে এই আন্দোলন পরিচালনা করছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরাও আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি)-এর সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “হাজার হাজার শিক্ষক এখন শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। বহুবার আলোচনা হয়েছে, তবু কোনো বাস্তব অগ্রগতি হয়নি। এখন রাজপথে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।”

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি এবং এ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে ও ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সহকারী শিক্ষকরা এখনো সন্তুষ্ট নন।

অন্যদিকে, প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ তাদের দাবির সঙ্গে মিল রেখে সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে। দাবি না মানা হলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা