সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবিতে ইউজিসি টিমের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন এবং উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন : সরকারের সাফল্যের সূর্য উদয় হয়েছে

মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রতিনিধিদলটি সকাল ৯টায় পবিপ্রবিতে পৌঁছায় এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রফেসর কোয়ার্টার, ছাত্র হল, ছাত্রী হলসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এর অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এর উপপরিচালক সুরাইয়া ফারহানা এবং উক্ত বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

পবিপবি'র উপাচার্য অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম এবং পবিপ্রবি প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ইউজিসির এই প্রতিনিধিদলকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ, এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, পবিপ্রবি'র পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক ও অধিকতর উন্নয়ণ প্রকল্পের পরিচালক মোঃ ওবায়দুল ইসলাম, অধিকতর উন্নয়ণ প্রকল্পের উপপরিচালক মোঃ মুহাইমিনুল আলম ফাইয়াজ, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ ইউনুস শরীফ, মেসার্স আমিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এর স্বত্বাধিকারী মোঃ আমির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন : বাপকের নতুন চেয়ারম্যান সায়েমা

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে দক্ষিণাঞ্চলের বাতিঘর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীদের এবং সমাজের মানুষের প্রতি অঙ্গীকার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প যথাসময়ে ও সুষ্ঠুভাবে শেষ করা, যথাযথভাবে অর্থব্যয় করা, নির্মাণ কাজ মানসম্মত করা, নির্মাণ কাজে নিরাপত্তা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরে ইউজিসি প্রতিনিধিদল পবিপ্রবি'র পরিকল্পনা ও উন্নয়ন শাখা এবং প্রকৌশল শাখার প্রতিনিধিদের সাথে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

ইউজিসির প্রতিনিধিদল বর্তমান উপাচার্যের বিভিন্ন কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ণ প্রকল্পের দুটি দশ তলা বিশিষ্ট আবাসিক ছাত্র হল ও ছাত্রীহল, দশ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, জিমনেসিয়াম, দশতলা ও পাঁচ তলা বিশিষ্ট প্রফেসর কোয়ার্টারসহ পবিপ্রবির সুবিধাদি ও অবকাঠামোগত নানা দিক পরিদর্শন শেষে তারা সন্তুষ্টি প্রকাশ করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা