সংগৃহিত ছবি
শিক্ষা

কলেজ পরিবর্তনের টিসি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: কলেজ বা বোর্ড পরিবর্তন করার আবেদন (টিসি) শুরু হচ্ছে রোববার (১৭ নভেম্বর) থেকে। এ আবেদন পর্ব শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর (মঙ্গলবার)।

আরও পড়ুন: আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টিসি ও টিসির আবেদন করতে পারবেন। এজন্য ঢাকা বোর্ড ফি নির্ধারণ করেছে ৭০০ টাকা। আর অন্যান্য বোর্ড স্ব স্ব নির্ধারিত হারে ফি নেবে শিক্ষার্থীদের কাছ থেকে।

শিক্ষাবোর্ড বলছেন, একাদশে ভর্তি শেষ হওয়ার পর প্রতি বছর শিক্ষার্থীদের বড় একটি অংশ নানা কারণে কলেজ ও বোর্ড পরিবর্তন করেন। চলতি বছরও শিক্ষার্থীদের অনেকে কলেজ ও বোর্ড পরিবর্তনের অপেক্ষায় আছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তন (টিসি) ও বোর্ড পরিবর্তনের (বিটিসি) আবেদন শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজে ভর্তির ওয়েবসাইটের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে অনলাইন টিসি ও বিটিসির আবেদন করতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা