সংগৃহীত ছবি
শিক্ষা

ভর্তি পরীক্ষা স্থগিত করলো কৃষি গুচ্ছের 

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ‘কৃষি গুচ্ছ’র ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২০ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান কোটাবিরোধী আন্দোলনের কারণে এই পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এর ফলে এই পরীক্ষায় অংশ নেওয়া ৭০ হাজারের বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

আরও পড়ুন: রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের বিক্ষোভ

সোমবার (১৫ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো ১ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়।

এতে বলা হয়েছে, কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে (২০২৩-২৪) শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আগামী শনিবার (২০ জুলাই) অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থী-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

এরপর সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসানের সভাপতিত্বে, অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এর পরে পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা