সংগৃহীত ছবি
শিক্ষা

আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের নতুন কমিটি গঠন

জিসান নজরুল, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) এর স্টুডেন্ট ব্রাঞ্চের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মুস্তাকিম মুসল্লী পিয়াস ও সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল হোসেন মনোনীত হয়েছেন।

আরও পড়ুন : ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

মঙ্গলবার (১২ জুন) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে কাউন্সিলর হিসেবে আইসিটি বিভাগের প্রফেসর ড. মোঃ জাহিদুল ইসলাম ও উপদেষ্টা হিসেবে ইইই বিভাগের প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. মনজারুল আলম ও প্রফেসর ড. জালাল উদ্দিন মনোনীত হয়েছেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফারুক আহমেদ (অ্যাক্টিভিটি), শফিকুল ইসলাম (টেকনিক্যাল), মারুফা ইয়াসমিন মিশু (অ্যাডমিন), যুগ্ম-সাধারণ সম্পাদক রনক হাসান ও সাজ্জাদ হোসেন সৈকত, কোষাধ্যক্ষ বুরহান মিয়া, ওয়েবমাস্টার আব্দুল্লাহ আল নোমান, সহ-ওয়েব মাস্টার ইব্রাহিম চৌধুরী (এক্টিভিটি), সাদমান সাকিব ( টেকনিক্যাল), প্রোগ্রাম এক্সিকিউটিভ হেমায়েত হোসেন, সহ-প্রোগ্রাম এক্সিকিউটি জুবায়ের আনজুম রনি, ভিজুয়াল এন্ড গ্রাফিক্স কো-অডিনেটর মাহমুদ ফয়সাল (টেকনিক্যাল) ও হযরত শাহ শয়ন (এক্টিভিটি), পাবলিক রিলেশন্স কোডিনেটর মুবাশশির আমিন, লজিস্টিক কোঅর্ডিনেটর শাহজাদা সাজিদ, সহ-লজিস্টিক কো-অর্ডিনেটর মাহাবুব হাসান উল্লাস (এক্টিভিটি) ও আশিকুর রহমান সম্পদ (টেকনিক্যাল), ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড অপারেশন কো-অর্ডিনেটর জুলফিকার আলী ও নাইমুল ফারাবি, কন্টেন্ট রাইটার কো-অর্ডিনেটর কেএম জোবায়ের আহমেদ, পাবলিকেশন কো-অর্ডিনেটর ওমর ফারুক, স্টুডেন্ট এক্টিভিটি কো-অর্ডিনেটর ইয়াকুব আলী ও সরকার তুহাসসিনুল আর্নব, পাবলিসিটি কোঅর্ডিনেটর সাদিয়াতুন জান্নাত ও জীবন আলী, মেম্বারশিপ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদাউস নাবিলা, এ আর রাফি অয়ন, তৌহিদ হাসান নীরব ও তাহমিদ ইসলাম আকিব ও ফটোগ্রাফি কো-অর্ডিনেটর মিনহাজ তাজনিম হিমেল।

আরও পড়ুন : কাভার্ডভ্যান-বাইক সংঘ‌র্ষে নিহত ২

নব-নির্বাচিত সভাপতি মুস্তাকিম মুসল্লী পিয়াস বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের সদস্যদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে তারা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে এবং তাদের সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে। একসাথে আমরা IEEE IU স্টুডেন্ট ব্রাঞ্চকে আরও উচ্চতায় নিয়ে যাব।'

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, 'আমরা প্রযুক্তির উন্নতি ও উদ্ভাবনের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রহযুক্তিগত ক্ষেত্রে নতুন ধারণা ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের শাখাকে আরও এগিয়ে নিতে চাই। সকল সদস্যের সহযোগিতায় আমরা প্রযুক্তিগত অগ্রগতির শীর্ষে পৌঁছানোর জন্য নিরলস পরিশ্রম করবো'।

উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির উন্নতি সাধনে নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রকৌশল পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে। একই বছর দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ হওয়ার গৌরব অর্জন করে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা