সংগৃহীত ছবি
শিক্ষা

ইবির প্রথম বাসকে ভাস্কর্যে রূপ দেওয়ার দাবি

নজরুল ইসলাম, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বাস (কুষ্টিয়া চ-০০১) ভাস্কর্যের মতো করে স্থাপনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন : বড়াইগ্রামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

মঙ্গলবার (১৪ মে) দুপুরে এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। উপাচার্য অনুপস্থিত থাকায় স্মারকলিপি গ্রহণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এর আগে গত রবিবার বিশ্ববিদ্যালয়ে এটি ভাস্কর্য করে রাখতে গণস্বাক্ষর কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি করেন, অনেক আগ থেকেই বাসটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাসটি হয়তো নিলামে বিক্রি করা হবে। আমরা মনে করি এই বাসটির সাথে ইবির ইতিহাস জড়িয়ে রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে ভাস্কর্যের মতো করে স্থাপন করা হোক। তাহলে এটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাস্কর্য হিসেবে রূপ নেবে।

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বাসটি সংরক্ষণ করা হলে তা বিশ্ববিদ্যালয়ে একটা স্মৃতি হয়ে থাকবে। তবে পুরাতন বাস নিলামে দেওয়া হলে রেফারেন্সে ইউজিসি থেকে নতুন বাস পাওয়া যাবে। এক্ষেত্রে সংরক্ষণ করলে আমরা নতুন বাস পাবো না। এখন বিষয়টি প্রশাসন সিদ্ধান্ত নিলে সংরক্ষণ করা হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়ের যে কোন বাস নিলামে উঠানোর বাধ্যবাধকতা রয়েছে। যদি বাসটি নিলামে না উঠানো হয়, তাহলে ইউজিসি থেকে একটা বাস কম পাবো। তবুও উপাচার্যের সাথে কথা বলে বিষয়টি দেখছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা