ছবি: সংগৃহীত
শিক্ষা

ইবি ও ইগদির বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

ইবি প্রতিনিধি: শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতার বিষয়ে সমাঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: ৮ মে থেকে সশরীরে ক্লাসে ফিরছে ঢাবি

রোববার (৫ মে) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের কনফারেন্স রুমে ইরাসমাস প্লাস এগ্রিমেন্টের আওতায় এ স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয় পক্ষে রেক্টর অধ্যাপক ড. মেহমেত হাক্কি আলমা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তারা পরস্পরের সঙ্গে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন।

আরও পড়ুন: আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা বিকেলে

স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যয়ন ও মৌলিক বৈজ্ঞানিক গবেষণার জন্য শিক্ষার্থী বিনিময় ও পাঠদান; স্বল্পকালীন ভ্রমণের জন্য শিক্ষক বিনিময় ও কনফারেন্স; সিম্পোজিয়ামে অংশ নেয়ার জন্য স্কলারদের আমন্ত্রণ, একাডেমিক-গবেষণা সামগ্রী এবং প্রকাশনা ও তথ্য বিনিময়সহ ৭টি ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্য স্থির করা হয়।

অনুষ্ঠানে তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইব্রাহিম ডেমিরটাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক ড. আবু হেনা মোস্তফা জামাল, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা