ছবি: সংগৃহীত
শিক্ষা

ইবিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সমাবেশ 

ইবি প্রতিনিধি: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আরও পড়ুন: লিফট কিনতে ফিনল্যান্ড গেলেন ঢাবির প্রো-ভিসি

সোমবার (৬ মে) বেলা ১১ টায় সংগঠনটির দলীয় টেন্টে থেকে 'মুত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে পর্যন্ত এ পদযাত্রা ও ছাত্র সমাবেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

এ সময় সংগঠনটির শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরিফুল ইসলাম, মৃদুল হাসান, রাকিবুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ছাত্র সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আজ নিরীহ ফিলিস্তিনদের উপর নির্মম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের বর্বরতার প্রতিবাদে আমাদের এ কর্মসূচি।

আরও পড়ুন: শিক্ষকদের বেতন নিয়ে কাজ করছি

আজ বিশ্বব্যাপী ছাত্রসমাজ জেগে উঠেছে এ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে। তাদের সাথে ইবি ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করছে।

সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, জাতির জনক সবসময় শোষকের বিরুদ্ধে ও শোষিতের পক্ষে ছিলেন। ছাত্রলীগও জাতির জনকের আদর্শ ধারণ করে ফিলিস্তিনদের পক্ষে অবস্থান নিয়েছে।

আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও এ নিমর্ম হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা