ছবি: সংগৃহীত
অপরাধ

মানিকছড়িতে বিদেশি মদসহ গ্রেফতার ২

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: এক বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

বুধবার (৭ ফ্রেরুয়ারি) বেলা দেড় টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাহবুবুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান আশিক (২১), মৃত মো. হাবিবের ছেলে মো. জুয়েল (২২)। তারা চট্টগ্রামের বাশখালী থানার সাং-বানীগ্রাম ৪ নং ওয়ার্ড ও ২ নং সাধনপুর ইউপি এলাকার বাসিন্দা।

সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন ও ৮ নং ওয়ার্ডের গরমছড়ি সাকিনস্থ খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে সড়কে দাড়িয়ে থাকা অবস্থায় দেহ তল্লাশি করে ১৬ বোতল বিদেশি মদ জব্দসহ ২ জনকে আটক করে মানিকছড়ি থানা পুলিশ।

আরও পড়ুন: ঢাকায় আরও দুই মেলা শুরু

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষণ্ন রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারদের বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা