ছবি: সংগৃহীত
অপরাধ

নারীকে অপহরণের চেষ্টা, আটক ৬

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বান্দিগড় বালাপাড়া নামক এলাকায় এ্যাম্বুলেন্সযোগে সুমনা পারভীন (২৮) নামের এক নারীকে অপহরণের চেষ্টার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: সৌদিতে সড়কে বাংলাদেশি নিহত

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধায় ঐ ৬ জন আসামিকে ভুক্তভোগীর পরিবারের লোকজন ও স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরদিন শনিবার (৩ ফেব্রুয়ারি) আসামিদের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন ঐ নারী।

আসামিরা হলেন- সোনাহার সরকারপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে সৌমিক আহাম্মেদ (৩০), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মো. রেজাউল করিমের ছেলে মো. রকি ইসলাম (২৫), ক্ষিতিশ চন্দ্র রায়ের ছেলে রাম গোপাল (৩০), মৃত বিজয় কুমার রায়ের ছেলে ভরত কুমার রায় (২৯) হিরাম্ব চন্দ্র রায়ের ছেলে দিলীপ রায় (৩০) ও এ্যাম্বুলেন্সের ড্রাইভার মো. আরমান হোসেন (২০)।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

মামলার বিবরণে জানা যায়, ঐ গ্রামের মৃত সলেমান আলীর মেয়ে মোছা. সুমনা পারভীন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ রোডস্থ পল্লীবিদ্যুৎ শাখায় বিলিং সহকারী পদে চাকুরি করে।

সেখানে ভাড়া বাসায় থাকাকালীন অফিস যাওয়া আসার সময় পার্শ্ববর্তী সোনাহার সরকারপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে সৌমিক আহাম্মেদ তাকে উত্যক্ত করত। এমনকি বিয়ের প্রস্তাবও দেয়। প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণের হুমকি দেয়।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে পোস্তগোলা সেতু

সুমনা পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করলে বাড়ির লোকজন তাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা চালায়।

গত শুক্রবার সুমানার বিয়ের কথা জানার পর ঐ দিন সন্ধায় সৌমিক রায় ৬ জনকে নিয়ে একটি এ্যাম্বুলেন্সযোগে সুমনার বাড়িতে গিয়ে জোরপূর্বক তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় তার পরিবার ও আশপাশের লোকজন উল্লেখিত ৬ জনকে আটক করে থানায় খবর দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই (নি.) পিযুস চন্দ্র সরকার বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঐ ৬ জনকে আটক করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা