ছবি: সংগৃহীত
অপরাধ

সাইকেলসহ চোর চক্রের ২ সদস্য আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ ৮ টি বাই-সাইকেলসহ ২ চোরকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: সাবেক এমপি শামছুল হক আর নেই

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে রুহিয়া থানা এলাকার মন্ডলাদাম কামিনি পাড়া গ্রামের মো. তহিদুল ইসলামের বসত বাড়ির বারান্দা থেকে একটি হিরো লাল পুরাতন বাইসাইকেল চুরি হয়।

আরও পড়ুন: জানুয়ারিতে কারা হেফাজতে ১৫ মৃত্যু

এ ঘটনায় সাইকেল মালিক বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করে। রুহিয়া থানার মামলা নং-০১ তাং-০১/০২/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড।
পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামি মো. সুমন ইসলাম ওরফে সোহাগ (২৫) নামে একজনকে আটক করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুহিয়া থানার এসআই আবু হানিফ মন্ডল আটককৃত আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামের আবৃুল কালাম ওরফে নাদিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বাদীর চুরি যাওয়া বাই-সাইকেলসহ আরও ৭টি চোরাই বাই-সাইকেল উদ্ধার করে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

এ সময় সাং-মধ্য ঝাড়গাঁওয়ের আব্দুল বাছেদের ছেলে আসামি মো. আবুল কালাম ওরফে নাদিয়াকে (৪২) হাতেনাতে গ্রেফতার করা হয়। পূর্বে আটককৃত আসামি সাং-ঘনিবিষ্টপুরের (চেয়ারম্যানপাড়া) মো. আব্দুল মান্নানের (চামরিয়া) ছেলেকেও গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

রুহিয়া থানার ওসি গুলফামুল মন্ডল জানান, রুহিয়া থানা এলাকার আখানগর ইউনিয়ন ভিত্তিক বাই-সাইকেল চুরি ও কেনাবেচার একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে রুহিয়া থানা এলাকাকে সাইকেল চুরি মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা