ছবি: সংগৃহীত
অপরাধ

বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫০০ পিস ইয়াবা, ৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদসহ মো. আমিনুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

আরও পড়ুন: অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

আটক মো. আমিনুল ইসলাম সদর উপজেলার লাউথুতি গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা সদর উপজেলার লাউথুতি বাজার এলাকায় ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা, ৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করেন, যার বাজার মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।

আরও পড়ুন: ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

এ সময় পুলিশ মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে আটক করে এবং ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১০(ক) ১৪(খ) ও ২৪(ক) ধারায় ভুল্লি থানায় একটি মামলা দায়ের করেন।

ভুল্লি থানার ওসি মো. দুলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুল্লি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা