চুয়াডাঙ্গায় ২ লাখ টাকাসহ ৭ চোর গ্রেপ্তার
অপরাধ

চুয়াডাঙ্গায় ২ লাখ টাকাসহ ৭ চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর থানার সামনে থেকে কৌশলে ছয় লাখ হাতিয়ে নেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চোর চক্রের সন্দেহভাজন সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে নগদ দুই লাখ টাকা।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট ইসলামী ব্যাংক লিমিটেডের চুয়াডাঙ্গা শাখার সামনে থেকে দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের কৃষক সাইদুর রহমানের কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেয় চোরচক্র।

প্রথমে পাবনা জেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয় চুরি হওয়া দুই লাখ টাকা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয় অন্য পাঁচজনকে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কুমার দাস। অবশিষ্ট চার লাখ টাকা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত চোরচক্রের সদস্যরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট আড়িয়া মহন গ্রামের মৃত আসম মণ্ডলের ছেলে আব্দুস সালাম বাঙ্গাল (৬৫), যশোর সদর উপজেলার তপশ্বীডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোশারফ হোসেন বাবু (৬৩), কোতোয়ালি থানার মণ্ডলগাতি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে নায়েব আলী (৫৫), অভয়নগর থানার চেংগুটিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মোস্তফা মোল্লা (৬০), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দেউলপাড়ার মৃত মোহর আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মৃত সামসুল হকের ছেলে মোশারফ হোসেন (৫০) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা