ঝালকাঠিতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
অপরাধ

ঝালকাঠিতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি:
রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের মো. শাহীন খানের (২০) বিরুদ্ধে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে রাজাপুর থানায় শাহীনকে আসামি করে মামলা করেন।

শাহীন গ্রামের মো. হাকিম খানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মা জর্ডান প্রবাসী। বাবা ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। করোনা ভাইরাসের কারণে পরিবারের সবাইকে নিয়ে এলাকায় এসে ছোট চায়ের দোকান চালাতেন। ঘটনার দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে বাবা দোকানে থাকায় পাশের বাড়ির শাহীন শিশুটিকে সাপ দেখানোর কথা বলে নিজের বাড়িতে ডেকে নেন। পরে নিজের ঘরে বটি ও ছুরির ভয় দেখিয়ে জোরপূবর্ক ধর্ষণ করেন। এ সময় শাহীনের ঘরে কেউ ছিলেন না। বাইরে থেকে শাহীনের মা এসে ঘরের দরজা বন্ধ দেখে চিৎকার দিলে শাহীন দরজা খুলে দেন। তিনি ঘরে ঢুকে শিশুটির অবস্থা দেখে ছেলেকে ঝাড়ু দিয়ে ধাওয়া দেন।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে স্থানীয়রা ব্যর্থ হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি থানা পুলিশে যাওয়ার পরামর্শ দেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। শাহীনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা