সাংবাদিককে গলা কেটে হত্যায় গ্রেপ্তারকৃত ২ জন
অপরাধ

সাংবাদিককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৭) প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশন বিজয় টিভির উপজেলা প্রতিনিধি ও ধামরাই প্রেসক্লাবের সহ সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে জুলহাস উদ্দিনের দ্বিতীয় স্ত্রী সোমার সাবেক স্বামী শাহীন (৩৫) ও তার বন্ধু মোয়াজ্জেম হোসেনকে (৩৬) আটকের পর ধামরাই থানা পুলিশে সোর্পদ করেন এলাকাবাসী।

গ্রেপ্তারকৃত শাহীন মানিকগঞ্জ সদর উপজেলার বারাহীরচর গ্রামের বিশু বেপারীর ছেলে। তার বন্ধু মোয়াজ্জেম একই উপজেলার ফাঁড়িরচর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

ধামরাই থানার ভাপ্রোপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, হত্যাকাণ্ডে জড়িত সাংবাদিক জুলহাস উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী শাহিন ও তার বন্ধু মোয়াজ্জেমকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদেরকেও গ্রেপ্তার করা হবে।

এ ঘটনায় সাংবাদিক জুলহাস উদ্দিনের বোন রিনা আক্তার গ্রেপ্তারকৃত শাহীন ও মোয়াজ্জেম হোসেনসহ পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা