কুড়িগ্রামে স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় যুবক গ্রেফতার
অপরাধ

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক ওই যুবকের নাম রশিদ মিয়া (৩৫)। সে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মইদাম গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ওই গ্রামের বিজন মন্ডলের বাড়ির সামনে ঘটে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রশিদকে এসিড নিক্ষেপ মামলায় জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

ওই মেয়েটির বাবা জানান, আমি থানায় এসিড নিক্ষেপের মামলা করেছি এবং এর উপযুক্ত বিচার চাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বখাটে যুবক রশিদ মিয়া একটি মাইকের দোকানে কাজ করত। সে মেয়েদের দেখলেই তাদেরকে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেয়েটি বাড়ি থেকে পার্শ্ববর্তী তার নানার বাড়িতে যাওয়ার পথে রশিদ উত্ত্যক্ত করে। সেসময় সে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাকে ইনজেকশনের সিরিঞ্জে রক্ষিত ব্যাটারীর এসিড ছুঁড়ে মারে। এতে এসিড তার মুখে না লেগে তার গায়ের ওড়নায় গিয়ে লাগে। এসময় কিশোরী মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রশিদ পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানা কর্মকর্তা জানান, রাতেই মেয়েটির বাবা মুকুল মিয়া রশিদ মিয়ার নামে থানায় এসিড অপরাধ দমন আইনে মামলা দায়ের করেন। তাকে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।

সান নিউজ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা