বাবাকে হত্যার অভিযোগে বরিশালে দুই ভাই আটক
অপরাধ

বাবাকে হত্যার অভিযোগে বরিশালে দুই ভাই আটক

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: সন্তানদের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু হয়েছে। বাবাকে হত্যার অভিযোগে পরে দুই ছেলেকে আটক করেছে পুলিশ। মৃত বাবা আনিস হাওলাদার ও আটককৃত দুই ছেলে জাহিদ (৩৩) ও রাকিব (২০) বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামের বাসিন্দা।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানিয়েছেন, প্রাথমিকভাবে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে নিহতের দুই ছেলেকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

ওসি আরো জানান, মৃত আনিস হাওলাদারে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জাহিদ ও রাকিবের মধ্যে ঝগড়া হয়, যা একপর্যায়ে মারামারিতে রুপ নেয়। ছেলেদের মারামারি ছাড়াতে এসে দিনমজুর বাবা আনিস হাওলাদার আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সন্তানরা আনিসের মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে দুই ভাইকে আটক করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা