ছবি: সংগৃহীত
অপরাধ

১৮ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ১৮ মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ২২ পিস ইয়াবা জব্দ করে।

আরও পড়ুন: অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, শিক্ষককে পিটুনি

গ্রেফতার মো. জহির (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের মুক্তার মিস্ত্রীর ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ তাহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মোংলায় ভ্যান চালককে হত্যা

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরকৈলাশ তাহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়।

ওই সময় ২২ পিস ইয়াবাসহ ১৮ মামলার আসামি জহিরকে গ্রেফতার করে পুলিশ। আজ দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা