ছবি: সংগৃহীত
অপরাধ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এসআর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান-(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৮

বুধবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মেহেদী হাসান উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসানের দিক নির্দেশনায় এসআই মিঠু ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন: ৩ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

এ সময় মাদক ব্যবসায়ী মেহেদী হাসান পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা