ছবি: সংগৃহীত
অপরাধ

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বুধবার (৯ আগস্ট) সকালে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাজতি মো. ফজল আলী গাজী (৬৩) মৃত জহুর আলী গাজীর ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী পিয়াস জানান, সকাল ৬ টার দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন ফজর আলী। কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্যাঙ্কারের ধাক্কায় নারীর মৃত্যু

তিনি আরও বলেন, কী মামলায় তিনি কারাগারে হাজতি হিসেবে ছিলেন, সে বিষয়টি বলতে পারছি না। তার হাজতি নং-৪০৯১২/২২।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তার মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা