ছবি : সংগৃহিত
অপরাধ

মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও সেবনের অভিযোগে মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রোববার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৭ টি পৃথক অভিযান (নিয়মিত ০৩, মোবাইল কোর্ট ০৪) চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, গ্রেফতারকৃত আসামিরা হলেন- মানিকগঞ্জ সদর থানার কাফাটিয়ার মৃত: শুকুর আলী মোল্লার ছেলে মোঃ আঃ মান্নানকে (৪২) ০৩ গ্রাম হিরোইনসহ আটক করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

অপর আসামি একই থানাধীন ভাড়ারিয়া এলাকার মো: নুর ইসলামের ছেলে মো: আক্কাছ বেপারীকে (৪৩) ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এসময় একই থানাধীন ভাংগাবাড়িয়ার মৃত পান্নুর ছেলে শুকুর আলীকে (৫০) ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ইপিজেড কর্মীকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামি আঃ মান্নানকে ০১ বছর, আসামি শুকুর আলীকে ০৬ মাস ও আসামি মো: আক্কাছ বেপারীকে ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং (৫০০/ +৫০০/ +৩০০/-) টাকা করে সর্বমোট ১৩০০/ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আরও পড়ুন: মানিকগঞ্জে হিরোইনসহ গ্রেফতার ২

মোবাইল কোর্টের আসামিদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা