সংগৃহীত
অপরাধ

ইপিজেড কর্মীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: নাটোরের বরাইগ্রাম উপজেলায় প্রিয়া খাতুন (২২) নামের এক ইপিজেড নারী কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: ভালো নেই ৩ প্রজন্মের অন্ধ পাঁচ বাউল শিল্পী

শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রিয়া ঐ উপজেলার মেরিগাছ এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায় ঘটনাস্থলে রাতেই সিআইডি ও পিবিআই কর্মকর্তারা পরিদর্শনে যান। কি কারণে এই হত্যা করা হয়েছে তা এখনো সঠিক জানা যায়নি।

আরও পড়ুন: নওগায় নির্যাতনে যুবকের মৃত্যু

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, নিহত প্রিয়া ঈশ্বরদীর ইপিজেডে কাজ শেষে বাসে করে কয়েন বাজারে নেমে ব্যাটারিচালিত ভ্যান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

রাস্তায় মশিন্দা এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে ভ্যান থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রেখে চলে যায়। ভ্যানচালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্যানচালককে জিজ্ঞাসা করা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ২ পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৫০

এ প্রসঙ্গে ওসি আরো বলেন, নিহতের ১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকতেন প্রিয়া। হত্যার কারণ এখনো জানা যায়নি। সিআইডি ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থলের এসে নমুনা সংগ্রহ করে গেছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা