ছবি: সংগৃহীত
অপরাধ

ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা, আটক ১

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সাঈদ (১৭) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মো. সুমন (১৭) নামের আরেক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: যশোরে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

বুধবার (২ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ স্কুলছাত্রের মৃত্যু হয়।

ঐ দিন সকাল সাড়ে ১০ টার দিকে ফুলবাড়িয়া উপজেলার দেওখলা গ্রামে সহপাঠীকে উত্ত্যক্তের ঘটনার জেরে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ উপজেলার দেওখলা গ্রামের আবু তাহেরের ছেলে। আটককৃত সুমনও একই এলাকার বাসিন্দা। তারা এসএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে দুই বিদ্যুৎকর্মীর মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান।

নাম প্রকাশ না করার শর্তে নিহত সাঈদের এক সহপাঠী জানান, সাঈদ ও শ্রাবণ হরে কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। তারা এক সাথে প্রাইভেট পড়তো। মঙ্গলবার (১ আগস্ট) প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কাঠগোলা এলাকায় আমরা আড্ডা দিচ্ছিলাম।

আরও পড়ুন: ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

এ সময় মণ্ডলবাড়ি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ২ ছাত্রী হেঁটে যাচ্ছিল। শ্রাবণ তাদের উদ্দেশ্য করে বলে, ‘আল্লাহ আমারে একটা দিলা না’। এ কথা শুনে ঐ মেয়েদের পিছনে হেঁটে আসা একই স্কুলের ছাত্র সুমন প্রতিবাদ করে। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে।

এ ঘটনার জেরে বুধবার ছুরি নিয়ে শ্রাবণ ও সাঈদকে খুঁজতে আসে সুমন। আবারও ঝগড়া শুরু হয় তাদের সাথে। এর এক পর্যায়ে সুমন শ্রাবণের পেটে ছুরিকাঘাত করে। দৌড়ে পালাতে চাইলে সাঈদকেও ছুরিকাঘাত করে সুমন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে সাঈদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ দিন রাতে সাঈদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মূল আসামি সুমনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা