ছবি: সংগৃহীত
অপরাধ
বড়াইগ্রামে ইউপি সদস্যসহ ২ জন কারাগারে

ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা 

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ধর্ষণের চেষ্টা ধামাচাপা দেয়ার চেষ্টা এবং আর্থিক সুবিধার বিনিময়ে ভূক্তভোগীকে আপোষের নামে থানায় যেতে বাধা দেয়ায় মঙ্গলবার ভোরে ইউপি সদস্যসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: সাবেক এমপি আওরঙ্গজেবের মৃত্যুবার্ষিকী

পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন-উপজেলার জোয়াড়ী ইউনিয়নের এক নং ওয়ার্ড সদস্য কুমরুল গ্রামের শুকুর আলী ওরফে হুদার ছেলে ইনতাজ আলী (৪০) এবং গ্রাম্য প্রধান একই গ্রামের মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল (৪৪)।

আরও পড়ুন: পাবনায় অর্ধশতাধিক পাখির মৃত্যু

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, কিছুদিন আগে কুমরুল গ্রামের শাহাবউদ্দিনের ছেলে শাকিল আহমেদ বিয়ের প্রলোভনে কৌশলে অনার্স পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করে। পরবর্তীতেও একই কায়দায় বিয়ের প্রলোভনে একাধিকার ওই শিক্ষার্থীকে সে ধর্ষণ করে।

এতে মেয়েটি অন্ত:স্বত্তা হয়ে পড়লে সম্প্রতি বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়াসহ সিজারিয়ান অপারেশন করা হয়।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

এ সময় স্থানীয় ইউপি সদস্য ও কয়েকজন গ্রাম্য প্রধান তাকে মামলা করতে বাধা দেয়াসহ আর্থিক সুবিধার বিনিময়ে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

পরে এক পর্যায়ে ওই শিক্ষার্থী ধর্ষক শাকিল ও ইউপি সদস্যসহ ৫ জনের নামে থানায় ধর্ষণ ও সহায়তার অভিযোগে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: স্লোগানে মুখরিত রংপুর শহর

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্যসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা