ছবি: সংগৃহীত
অপরাধ

স্ত্রীকে হত্যার পর উধাও স্বামী

জেলা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৫) নামের এক গৃহবধূকে হত্যার পর তার মরদেহ শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়েছেন স্বামী।

আরও পড়ুন: মাইক্রোবাস চাপায় ট্রাকচালক নিহত

রোববার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রাম থেকে নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত জান্নাতুল ফেরদৌস টুম্পা উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কাজী শফিকুর রহমানের মেয়ে।

এ ঘটনায় টুম্পার বাবা জানান, গত বৃহস্পতিবার বাহারাইন থেকে সাইফুল ইসলাম দেশে আসেন। সে সময় টুম্পা আমাদের বাড়িতে ছিল।

আরও পড়ুন: রুহিয়ায় নদীতে ডুবে শিশু নিখোঁজ

গতকাল শনিবার (২৯ জুলাই) দুপুরে আমাদের বাড়িতে খাবার খেয়ে টুম্পাসহ সাইফুল বড়পুষ্করনী গ্রামে নিজ বাড়িতে যায়। এ দিন সন্ধ্যার আগে সাইফুল সিএনজি চালিত একটি অটোরিকশায় টুম্পাকে আমাদের বাড়ি নিয়ে আসে।

তখন সাইফুল বলেন, টুম্পা অজ্ঞান অবস্থায় আছে, তাকে হাসপাতালে নিতে হবে। আপনারা আমার সাথে আসেন।

টুম্পাকে নিয়ে আমরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফুল টুম্পাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেবে বলে কৌশলে অ্যাম্বুলেন্সে করে আমাদের বাড়িতে এসে মরদেহ ঘরে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন: এফবিসিসিআই নির্বাচনে ভোটগ্রহণ চলছে

মূলত, সাইফুল তার বাড়িতে নিয়ে আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে এ নাটক সাজিয়েছে। কী কারণে এমন করেছে, তা আমরা বলতে পারছি না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. মো. সোলেমান বাদশা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কালো চিহ্ন আছে।

তাকে মৃত ঘোষণা করলেও তার স্বামী সাইফুল ইসলাম খারাপ আচরণ করে উন্নত চিকিৎসার কথা বলে মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে যান।

আরও পড়ুন: গৃহবধূকে হত্যার অভিযোগ

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অভিযুক্ত সাইফুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা