ছবি: সংগৃহীত
অপরাধ

১৪ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : হত্যাচেষ্টাসহ ১৪ মামলার পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আরও পড়ুন : সালামকে দেখতে হাসপাতালে ফখরুল

শুক্রবার (৬ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে শনিবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম র‍্যাব।

আসামি ফরিদুল আলমের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়। তার বাবার নাম নুরুল হুদা।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে ৫ জনের মৃত্যু

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেফতার ফরিদুল কক্সবাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। তার বিরুদ্ধে চকরিয়া থানায় ১৩ টি এবং বান্দারবানের লামা থানায় ১ টি মামলা রয়েছে।

মামলা থেকে বাঁচতে তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে আসছিলেন। সর্বশেষ তিনি হাটহাজারী উপজেলায় আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন : কামরাঙ্গীরচরে বিদ্যুৎপৃষ্টে শ্রমিক নিহত

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা