ছবি: সংগৃহীত
অপরাধ

রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : কামরাঙ্গীরচরে বিদ্যুৎপৃষ্টে শ্রমিক নিহত

শুক্রবার (৭ জুলাই) রাত ৯ টার দিকে বালুখালী ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সানাউল্লাহ উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে সহিংসতায় নিহত ৮

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক আমির জাফর জানান, খবর পেয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, কোনো সন্ত্রাসী গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। নিহত যুবক কোন গ্রুপের সদস্য ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে ৫ জনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্প সূত্রে জানা গেছে, ঐ যুবককে অপহরণ করা হয়েছিল। তবে কোন গ্রুপ কী কারণে তাকে অপহরণ করেছিল, তা নিশ্চিত জানা যায়নি।

এদিকে শুক্রবার ভোরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হন।

আরও পড়ুন : হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

পুলিশের ধারণা, তারা সবাই আরসার সদস্য। এ সংঘর্ষের পর রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ তথ্যানুসারে, চলতি বছরে এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ৫৭ টি হত্যাকাণ্ড ঘটেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা