ফাইল ছবি
অপরাধ

২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার

সান নিউজ ডেস্ক: বালুর স্তূপের নিচ থেকে ২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

মঙ্গলবার (২০ জুন) রাতে শেরপুর জেলা শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশ থেকে ওই চিনি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশে কোন ব্যবসায়ী গোপনে অবৈধভাবে চিনি মজুত করছে এমন খবরে অভিযান চালায় সদর থানার এস আই মনিরুজ্জামান মনিরসহ একদল পুলিশ।

এসময় ত্রিপালে ঢাকা অবস্থায় বালুর স্তূপের নিচ থেকে পঞ্চাশ কেজি ওজনের ৫২ বস্তা চিনি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ক্রিমিয়ায় হামলার বিষয়ে হুঁশিয়ারি

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত চিনির বর্তমান বাজার মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। তবে কে কি উদ্দেশ্যে চিনি মজুত করেছিলো তা জানা না গেলেও তজ নামে এক ট্রলিচালকের ট্রলিতে ওইসব চিনির বস্তা এসেছে।

সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, চিনির মূল্য বৃদ্ধির কথা শুনে কোন ব্যবসায়ী এখানে মজুত করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা