ছবি: সংগৃহীত
অপরাধ

রাজধানীতে মদ্যপানে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ‘থিংকিং ক্র্যাফট’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে মদ্যপানে মাহফুজা খাতুন (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

এ ঘটনায় শনিবার (১৭ জুন) তরুণীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করলে প্রতিষ্ঠানটির মালিক সাফওয়ান বিন মোয়াজ্জেম ও দুজন নারী সহকর্মীসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

মৃত মাহফুজা খাতুন লালমাটিয়া ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স কলেজে টেক্সটাইল বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি ঐ প্রতিষ্ঠানটিতে চাকরি করতেন। লালমাটিয়াতেই একটি ছাত্রী হোস্টেলে থাকতেন ঐ শিক্ষার্থী।

আরও পড়ুন : সাংবাদিক হত্যায় কাউকে ছাড় নয়

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তরুণী যে প্রতিষ্ঠানটিতে চাকরি করতেন, গত বৃহস্পতিবার (১৫ জুন) সেটির বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল। এ উপলক্ষ্যে রাতে অফিস পার্টি ছিল। সেখানে বিভিন্ন খাবারের পাশাপাশি মদও ছিল।

তার সহকর্মীরা জানিয়েছেন পার্টিতে ঐ তরুণী মদ্যপান করেছিলেন।

আরও পড়ুন : উত্তর প্রদেশে তাপদাহে ৩৪ প্রাণহানি

পার্টি শেষে শুক্রবার (১৬ জুন) ভোরে হোস্টেলে ফেরার কিছু সময় পরেই অসুস্থ হয়ে পড়েন ঐ তরুণী। সহকর্মীরা বিভিন্নভাবে সুস্থ করার চেষ্টা করেও অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আজাদ জানান, খবর পেয়ে শুক্রবার রাতেই মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে মৃত্যু হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছিল কি না, সে ব্যাপারে জানতে মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন : নওগাঁয় বজ্রপাতে নিহত ৪

তিনি বলেন, এ ঘটনায় তরুণীর বাবা একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি তুরাজ, সাফয়ান বিন মোয়াজ্জেম, মো. রানা, ঐশী, অমি চক্রবর্তী, তানজিলা জান্নাত ও তানজু নামে প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মচারীদের আসামি করেছেন।

পরে পুলিশ ঐ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মদ ও বিয়ারের বোতল উদ্ধার করে এবং আসামিদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে। এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির আরও ৩ জন মালিক পলাতক রয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা