প্রতারক গিয়াস উদ্দিন/ছবি: সংগৃহীত
অপরাধ

ভুয়া নির্বাচন কমিশনার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে চাওয়া এক কাউন্সিলর প্রার্থীকে ফেল করানোর ভয় দেখিয়ে প্রতারণা করার অভিযোগে গিয়াস উদ্দিন নামে এক ভুয়া নির্বাচন কমিশনারকে (ইসি) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক

শনিবার (১৭ জুন) দুপুরে আরএমপি কমিশনার আনিসুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে, গতকাল শুক্রবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশসূত্রে জানা যায়, প্রতারক গিয়াস উদ্দিন গত ৮ জুন ইসি ব্রিগেডিয়ার (অব.) মো. আহসান হাবিব খান পরিচয়ে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর

প্রার্থী ও আসন্ন রাজশাহী সিটি নির্বাচনের প্রার্থী আরমান আলীকে হোয়াটসঅ্যাপে ফোন করেন।তাঁর কথামতো কাজ না করলে নির্বাচনের ফল পাল্টে দিয়ে তাঁকে পরাজিত করারও ভয় দেখান।

আরও পড়ুন: পুলিশের অভিযানে গ্রেফতার ৫০

আরমান আলী প্রতারণার চেষ্টার বিষয়টি বুঝতে পেরে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এরপর পুলিশ প্রতারক চক্রকে গ্রেফতার করতে অভিযান শুরু করে। গ্রেফতার এড়াতে গিয়াস উদ্দিন নিজের অবস্থান পরিবর্তন করে যাচ্ছিলেন। অবশেষে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার গিয়াস উদ্দিন সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণাসহ বিভিন্ন অপরাধে আগে থেকেই তিনটি মামলা আছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা