ছবি : সংগৃহিত
অপরাধ

চাঁদাবাজির মামলায় গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদাবাজির মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : মামলা তুলে না নেয়ায় নারী নির্যাতন

গ্রেফতারকৃত মো.মাইন উদ্দিন (৩৬) বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বানু মাঝির বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে পৌরসভা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

মামলার অপর আসামিরা হলেন, বসুরহাট পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের হৈইদ বাড়ির মো.গোলাম মাওলার ছেলে মোহন (২০) ও একই ওয়ার্ডের মিয়া (৪৫)।

বুধবার (১০ মে) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ড থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৪৭

মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য। সে এলাকায় কেউ দোকান ও নতুন বাড়ি ঘর নির্মাণ করলে সেখান থেকে চাঁদা আদায় করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়।

আনোয়ার হোসেন নামে এক আমেরিকা প্রবাসী বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ইদ্রিসিয়া সড়কের পাশে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। এরপর গত ১০ এপ্রিল বিকেলের দিকে মোহনের নেতৃত্বে আসামিরা ভবন নির্মাণকারীদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

একপর্যায়ে চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা না দিলে হত্যার হুমকি ধমকি দেয়। পরে ভবনের মালিককে বিষয়টি জানায় তার ভায়রা মো.নুর নবী। ভবনের মালিক বিষয়টি জানতে পেরে ভবিষ্যতের কথা চিন্তা করে যুবলীগ নেতা মাইন উদ্দিনকে তার ভায়রা নুরনবীর মাধ্যমে গত ১৫ মে বিকেলের দিকে নির্মাণাধীন ভবনের সামনে নগদ ৫০ হাজার টাকা প্রদান করে।

আরও পড়ুন : ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

কিছুদিন পর বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে বসুরহাট পৌরসভার মেয়রের নির্দেশে ভুক্তভোগী মালিকের ভায়রা বাদী হয়ে বুধবার ১০ মে তিনজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার আসামি বেআইনী ভাবে হত্যার হুমকি ধমকি দিয়ে ৫০হাজার টাকা চাঁদা আদায় করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা