অপরাধ

হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর ও হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন: ভারতে বাস খাদে পড়ে নিহত ২২

গ্রেফতার মো.আবুল কাশেম (৫৭) জেলার বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকার ছোরাগো বাড়ির মৃত আলী আজমের ছেলে এবং নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার ( ৯ মে) বিকেলের দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে জেলার মাইজদী বাজারের টাউন হল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি জেলার বেগমগঞ্জ উপজেলার আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর ও হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া সে বিস্ফোরক,নাশকতাসহ একাধিক মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা