ছবি: সংগৃহীত
অপরাধ

২২ বোতল ফেন্সিডিলসহ আটক ১

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার বাঁশকাটা ব্রাক মোড়ে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন চেকিং-এর সময় ২২ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের একটি টিম।

আরও পড়ুন : প্রতারক চক্রের ৪ জন গ্রেফতার

গ্রেফতারকৃত আকরাম হোসেন আপেল (২৫) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বহতী গ্রামের মারতুজা আলমের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশ প্রতিনিয়ত গাড়ী চেকিং অব্যাহত রেখেছেন ৷

আরও পড়ুন : বিএনপি রাজনীতিতে পরাজিত

এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) রাজু ইসলামের নেতৃত্বে সোমবার (১ মে) দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার বাঁশকাটা ব্রাক মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী বাস চেকিং-এর সময় জোয়ানা (ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৭) পরিবহন হতে আকরাম হোসেন আপেল এর হেফাজত থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-০১ তারিখ-০১/০৫/২৩, ধারা-৩৬(১) এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা