ছবি: সংগৃহীত
অপরাধ

সৌদি থেকে ফিরেই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ১৯৯৭ সালে ফেনীর পরশুরাম উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইব্রাহীম ওরফে মুন্সী মিয়াকে (৫৯) গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন : সিটি নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ দেখছি না

শুক্রবার (২৮ এপ্রিল) দীর্ঘ ২৬ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এলাকা হতে গ্রেফতার করে র‌্যাব-৩ এর একটি দল।

গ্রেফতার ইব্রাহীম ফেনীর পরশুরামের কাউতলীর মৃত আলী আহম্মদের ছেলে।

আরও পড়ুন : আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ১৯৯৭ সালে ফেনীর পরশুরাম থানাধীন এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

তার বিরুদ্ধে ফেনীর পরশুরাম থানায় একটি হত্যা মামলা হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

এরপর থেকে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকালী বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত মামলায় তার বিরুদ্ধে ১৯৯৯ সালে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষণা করেন।

জানা গেছে, আত্মগোপনের সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সৌদি আরবে পাড়ি জমান। দীর্ঘ ২৫ বছর পর দেশে ফিরে আসেন। দেশে এসে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় আত্মগোপন করেন।

আরও পড়ুন : বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

কিছুদিন দেশে থেকে আবার সৌদি আরব চলে যাওয়ার পরিকল্পনা করছিল এই আসামি। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা