ছবি: সংগৃহীত
অপরাধ
চোরাই মোটরসাইকেল চক্র

মূল হোতাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ২ নেতাকে গুলি করে হত্যা

বুধবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মূলহোতা মো. জুবায়ের আহমেদ (১৮), চক্রের সদস্য আবুল বাশার মিয়া (১৮) এবং বায়জিদ বোস্তামীকে (২২)।

আরও পড়ুন : ১৩ পৌরসভার বিষয়ে ইসিকে চিঠি

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক(সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল পৃথক অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা চোরাই মোটরসাইকেল চক্রে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন যাবৎ চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে কতিপয় লোকজনের কাছে ঐ মোটরসাইকেল বিক্রয় করে আসছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা