ছবি: সংগৃহীত
অপরাধ

ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. সুমনকে (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে সুনির্দিষ্ট অভিযোগ ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর একটি দল।

গ্রেফতার সুমন ঢাকার ডেমরার ভার্জিন বেকারি গলির নূর ইসলামের ছেলে।

আরও পড়ুন : কাপড় কেনা নিয়ে দ্বন্দ্বে নিহত ২

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ধর্ষণে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে সুমন নিজ বাড়িতে নিয়ে এসে পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে কিশোরীকে ধর্ষণ করেছিল।

আরও পড়ুন : ১০ মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

পরে কিশোরীর বাবা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে জানায়।

এ ঘটনায় সুমনের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করে।

আরও পড়ুন : সর্বোচ্চ আইসসহ গডফাদার আটক

মামলার পর সুমন পলাতক জীবনযাপন করে আত্মগোপন করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা