ছবি : সংগৃহিত
অপরাধ

কর্ণফুলীতে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা!

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম জেলার কর্ণফুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ৭১’র গণহত্যার স্বীকৃতি দিল ‘আইএজিএস’

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ব্লক পাড় (মাষ্টার হাট) এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার মা ও ছেলে হলেন, হোসনে আরা বেগম (৪৫) ও তার ছেলে পারভেজ (৩১)। তারা ওই এলাকার তৈয়ব আহমদের স্ত্রী ও পুত্র।

আরও পড়ুন : নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এই ঘটনায় একই পরিবারে আহত দুজন হলেন- তৈয়ব আহমেদের ছেলে মো. আরজ (২২) ও মো. সিফাত (১৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, চলাচলের জায়গা নিয়ে প্রতিবেশীদের সাথে ঝগড়া চলাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪/৫ জন আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পর মা ও ছেলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৭

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, হাঁটা-চলার জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

তিনি আরও জানান, এর আগেও দুই পরিবারে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা হয়েছিল। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা