ছবি-সংগৃহীত
অপরাধ

গাইবান্ধায় মাকে শ্বাসরোধে হত্যা

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে কুলসুম বেগমকে (৭০) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে (৪৭) আটক করে এলাকাবাসী পুলিশের নিকট সোপর্দ করেছে।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতিনড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত হানিফ উদ্দিন শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তিনি নেশা করে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাতেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে ২ কিলোমিটার দূরে জানিপুর গ্রামে পিতার বাড়িত বসবাস করেন।

আরও পড়ুন : পানছড়িতে আওয়ামী লীগের ঈদ সামগ্রী বিতরণ

এরপর থেকে আব্দুল কুদ্দুস প্রায় নেশাগ্রস্থ হয়ে বাড়ি ফিরে মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

সোমবার সকাল ১১টার দিকে আব্দুল কুদ্দুস তার মাকে মারপিটের একপর্যায়ে তাকে গলা টিপে হত্যা করেন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশকে সংবাদ দেয়।

আরও পড়ুন : নতুন জুতা না পেয়ে কিশোরের আত্মহত্যা!

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে পুলিশ আটক করে।

আব্দুল কুদ্দুস মাদক মামলায় সাজাভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা