ছবি : সংগৃহিত
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

মোঃ মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদশী পিস্তল ও মটর সাইকেলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত পৌনে ১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজলার উজানিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ভুট্টাক্ষেতে অশ্লীল নৃত্য, ৯ তরুণী আটক

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোজাম্মেল হোসেন রেজা।

গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পতিশ গ্রামের মরহুম লোকমান হোসেনের ছেলে মোঃ ফিরোজ মিয়া (৩৪), একই এলাকার কবির হোসেনের ছেলে মহন মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর এলাকার মরহুম আবু জাহেরের ছেলে সাজ্জাদ হাসান (৩০)।

আরও পড়ুন : পীরগঞ্জে ৭০ বোতল ফেন্সিডিল সহ দুই নারী আটক

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মটর সাইকেলে করে তিন অস্ত্রধারী যুবক আসছে । পরে সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আগ থেকেই সেখানে ওঁৎ পেতে থাকে। পর ওই যুবকরা আসলে তাদেরকে তল্লাশী করে তাদের কাছ থেকে একটি মটর সাইকেল ও খালি ম্যাগজিনসহ সিলভার রঙের একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ওসি প্রদীপের স্ত্রীর জামিন নামঞ্জুর

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন রেজা জানান গ্রেফতারকৃতরা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা