প্রতীকী ছবি
অপরাধ

পাসপোর্ট অফিসে ১৪ দালালকে সাজা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব।

আরও পড়ুন: রাষ্ট্রপতির মেহমান হবেন প্রধানমন্ত্রী

রোববার (২৬ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

এ সময় দালাল চক্রের ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পাসপোর্ট অফিসে আসা সাধারণ মানুষকে বিভিন্ন প্রকার হয়রানি ও প্রতারণা করার অপরাধে দালাল চক্রের ১৫ জনকে আটক করে।

যার মধ্যে ওবাইদুইল (৩৮), পলাশ (৪০), ইব্রাহিম (৩২), মো. রিপন (২৪), রওশন (৪৮), দিলদার (৫৮), শ্রী গবীন্দ (৩৫), মো. হবিবুর (৩৩), লিটন (৩৮) ও জাহিদুল (৩৪) নামের ১০ জনকে ১৫দিন করে এবং মো. নাসির (৫৪), মনির (২৮), ফয়সাল (৩৮) ও হাসমত (৪০) নামের ৪ জনকে ৩০দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও জাকারিয়া নামের একজনের কাছ থেকে ২০০ টাকা জরিমানা আদায় করেন।

আরও পড়ুন: মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত, সব আরোহী নিহত

কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে র‌্যাব-১০ বলছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু দালালরা দক্ষিণ কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সাধারণ মানুষকে নানাভাবে হয়রানিসহ বিভিন্ন প্রকার প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে আসছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা