ছবি : সংগৃহিত
অপরাধ

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে কনস্টেবল আহত

সান নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় টহলরত এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন : চট্টগ্রামে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

ক্যাম্প-৫ এর দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাদল জানান, প্রতিদিনের মতো বুধবার বিকেলে ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে পাঁচ-ছয়জন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য টহল দিচ্ছিল।

সন্ধ্যার দিকে পাহারাদার ও ভলেন্টিয়ারদের ডিউটি চেক করার সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। একটি গুলি খায়রুল আলম নামে এপিবিএনের এক সদস্যের গলার ডান পাশে লেগে বেরিয়ে যায়।

আরও পড়ুন : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

১৪ আর্মড এপিবিএনের পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, টহলরত অবস্থায় এ হামলা সবাইকে হতবাক করেছে। ভাগ্য অনুকূলে ছিল বলে কনস্টেবল খায়রুলের গলায় হালকা ক্ষত লেগে গুলিটি ছিটকে গেছে। অন্য কিছুও ঘটতে পারতো।

এছাড়া তিনি বলেন, ঊর্ধ্বতনদের বিষয়টি অবগত করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও ধরতে অভিযান চলছে।

সান নিউজে/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা