অপরাধ

বোয়ালমারীতে বোমা বিস্ফোরণে বিএনপির ৬ জন আটক

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। হঠাৎ সকালে চারটি বোমা ফাটার বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। এ সময় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করে।

এ ঘটনায় থানা পুলিশ পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, সদস্য ও সাবেক কাউন্সিলর মো. ফরিদ মিয়াসহ ৬ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের জয়নগর পাকা রাস্তায় এসব বোমা বিস্ফোরিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টায়ারের আগুন নিয়ন্ত্রণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় পুলিশের দাবি, বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে। তবে বিএনপির পক্ষে থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, ঘটনাস্থলে পৌঁছে জানতে পেরেছি নাশকতা সৃষ্টির লক্ষ্যে জয়নগর এলাকায় হাইওয়ে সড়ক বন্ধ করে ৭০-৮০ জন বিএনপি জামায়াতের নেতাকর্মী ও সমর্থক সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে কয়েকটি ককটেল ধরনের বোমা বিস্ফোরণ ঘটায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশেই স্থানীয় বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের ইট ভাটা অবস্থিত।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, এটি কোনো পরিকল্পিত ঘটনা হতে পারে। বিএনপি কখনো এরকম নাশকতা করে না। তিনি দাবি করেন, কোনো একটি অপ্রীতিকর ঘটনা ঘটলেই বিএনপিকে দায়ী করা হয়। যাতে সহজে মামলা দিয়ে হয়রানি করা যায়। এ ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই রাস্তার পাশে টায়ারে আগুন জ্বলছে। পরে আমরা আগুন নেভাতে সক্ষম হই।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে যারা বোমা ফাটিয়েছেন তাদের আটক করার চেষ্টা চলছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ইটপাটকেল, বিস্ফোরিত বোমার অংশবিশেষসহ চারটি বোমা উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা