অপরাধ

হবিগঞ্জে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: জোড়া শিশুর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। এ সময় বিচারক আসামীদের প্রত্যেকে ১ লাখ টাকা জরিমানাও করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন একই গ্রামের ওয়াদ আলীর ছেলে শাহিদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোস্তফা (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোস্তফা মিয়া বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। এটির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আশাকরি ভবিষ্যতে অন্য কেউ একই অপরাধ করতে সাহস পাবেনা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ওই উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. শাহ আলমের মেয়ে তাছলিমা আক্তার ২০১৯ সালে স্থানীয় বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। ওই বছরের ১৮ জুন শাহ আলম বাড়িতে না থাকার সুযোগে রাতে আসামীরা তাছলিমার ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন।

আরও পড়ুন: ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাছলিমাকে জোরপূর্বক ধর্ষণ করে। যাওয়ার সময় তারা বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে যায়। ১৯ জুন তার বাবা শাহ আলম বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন। ওইদিনই শাহ আলম বাদি হয়ে শাহিদ মিয়া ও মোস্তফাকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ১২ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার উল্লেখিত রায় দেন। রায় ঘোষণাকালে আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা