অপরাধ

ইয়াবা ও নগদ টাকাসহ ৩ রোহিঙ্গা আটক 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইয়াবা ও নগদ টাকাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছ চরজব্বার থানা পুলিশ।

রোববার (২০শে নভেম্বর) ভোর রাতে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের কলোনি রাস্তার মাথা কালা আজাদের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকাসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়।

রোহিঙ্গারা হলো কক্সবাজার কুতুবপালং ৬ ও ৭ নম্বর ক্যাম্পের রবিউল আলম এর ছেলে মো.রফিক(৩৮) মৃত আব্দুল শক্কুর এর মেয়ে সেতারা বেগম(৫০), আব্দুল করিম এর ছেলে নুর কবির(২৫)

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট সংলগ্ন কলনীর রাস্তার মাথায় কালা আজাদের বাড়িতে রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় নগদ ১৪ হাজার টাকা ১৬৫০ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় কালা আজাদকে বাড়িতে পাওয়া যায়নি।এদের বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা