কাপ্তাইয়ে গোলাগুলিতে নিহত ১
অপরাধ

কাপ্তাইয়ে গোলাগুলিতে নিহত ১

সান নিউজ ডেস্ক : রাঙামাটির কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিখিল দাস (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

আরও পড়ুন: যুদ্ধে ৭৫ হাজার রুশ সেনা হতাহত হয়েছে

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে কাপ্তাইয়ের কলাবুনিয়া ববিতা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিখিল দাস কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার চৌধুরীছড়ার বাসিন্দা মৃদুল দাসের ছেলে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

নিহত নিখিল দাশ সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী বলে জানিয়েছে পুলিশ। তিনি একই এলাকার মৃদুল দাশের ছেলে। তার মরদেহ উদ্ধার করে কাপ্তাই থানায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন।

ওসি জানান, বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে কাপ্তাই রিজার্ভমুখ এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালালে নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি চালায়। এ সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া যায়। তিনি জনসংহতি সমিতির সহযোগী হিসেবে কাজ করতেন। তার বাড়িও একই এলাকায়।

আরও পড়ুন: আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, ওই এলাকা থেকে প্রচুর গুলির শব্দ শোনার কথা জানিয়েছিলেন স্থানীয়রা। পরে জেনেছি একজন মারা গেছেন। এর বেশি কিছু জানি না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা