বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
অপরাধ

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

সান নিউজ ডেস্ক : ১৭শ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়।

আরও পড়ুন: সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল জানতে পারে, কতিপয় মাদক কারবারি চক্রের সদস্যরা কক্সবাজার থেকে ঢাকার অভিমুখে প্রাইভেটকারযোগে ইয়াবার চালান নিয়ে আসছে।

ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল রোববার (২৪ জুলাই) রাত ১১টার দিকে যাত্রাবাড়ী থানার ডিসি ভবন সংলগ্ন গোলাপবাগ মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় চারজনকে আটক করা হয়। তারা হলেন- মো. মহিউদ্দিন ওরফে সুভাষ মজুমদার (৪১), আরিফুল ইসলাম (১৯), মো. নাইম (২০) ও মো. শাকিল (১৯)।

তল্লাশি করে পলিপ্যাকে রক্ষিত এবং প্রাইভেটকারের পেছনে গ্যাস সিলিন্ডারের নিচে সাদা পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৭শ পিস ইয়াবাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আরও পড়ুন: প্রতিযোগিতামূলক নির্বাচন চাই

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, আটকরা সবাই ইয়াবার কারবারি। তারা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিজেরা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা