মোবাইল ফোন চুরি করল টিকটকার চক্র
অপরাধ

মোবাইল ফোন চুরি করল টিকটকার চক্র

সান নিউজ ডেস্ক : একটি টিকটকার চক্র যমুনা ফিউচার পার্কে দুঃসাহসিকভাবে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে পরে এসব মোবাইল বিক্রি করে চক্রটি।

আরও পড়ুন: কমছে মৃত্যু ও শনাক্ত রোগী

সর্বশেষ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পরে চক্রটি। এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।

সোমবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যমুনা ফিউচার পার্কে সকালে দুঃসাহসিক চুরি হয়, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে দুপুরে ওই চোরাই মালামাল বিক্রি হয়। এই চুরির সঙ্গে সংশ্লিষ্ট টিকটকার তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আইফোন, স্যামসাংসহ বিভিন্ন মডেলের চোরাই ফোন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা